দোহারে র‌্যাবের অভিযানে ১৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহারে উপজেলায়  ১৮৬ পিস ইয়াবাসহ মো. শামীম (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে  র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেঘুলা কাঁচা বাজারের শিকদার টাওয়ার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শামীম ফরিদপুর জেলার সদরপুর থানার বান্দানিয়া ঘাট গ্রামের আতর আলীর ছেলে। সে দোহার থানাধীন লটাখোলা গ্রামের রফিক তালুকদারের বাড়ির ভাড়াটিয়া।

র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দোহারের মেঘুলা বাজার কাচা বাজার শিকদার টাওয়ার এলাকায় মাদকদ্রব্য বেচাকিনি হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি মোঃ আবু ছালেহ’র নেতৃত্বে অভিযান চালিয়ে শামীমকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১৮৬ পিস ইয়াবা পাওয়া যায়। শামীমের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কোটে প্রেরণ করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *