নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো.ইউনুস দেওয়ানের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে এই ডাকাতি সংঘটিত হয়। এসময় ৮ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।
ইউনুস দেওয়ান নববাংলাকে জানান, তার একটি গরুর খামার থেকে বেশ কয়েকটি গরু ঢাকা একটি হাটে ৮লাখ টাকা বিক্রি করে বাড়িতে আসে। ঐ রাত্রে আনুমানিক ২টার দিকে দেশীয় অস্ত্র সহ ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তার বাড়ির দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে পাশের একটি পুকুরে পানিতে ফেলে মারধর করে এবং গরু বিক্রির টাকা কোথায় আছে জানতে চায় ডাকাতরা। প্রাণ বাচাতে ঘরের আলমারিতে টাকা আছে বলে জানায় ইউনুস। এসময় তাকে মারধর করে পানিতে ফেলে ঘরের আলমারি থেকে ৮ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। পরে তার স্ত্রীর অত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুকুর থেকে ইউনুসকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে ডাকাতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌছায় দোহার থানা পুলিশ। এবিষয়ে দোহার থানা ওসি (তদন্ত) মো.আরাফাত হোসেন নববাংলাকে জানান, আমরা খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে যাই। এই ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে ডাকাতির ঘটনায় ভুক্তভুগী পরিবার দোহার থানায় এখনো কোন লিখিত অভিযোগ করেনি বলে জানান আরাফাত হোসেন।
