দোহারে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্য গ্রেফতার

নাজমুল হোসেন অন্তর: ঢাকার দোহার উপজেলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। রবিবার প্রথমে আবির সরকারকে গ্রেফতার করা হয়। তার দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দীতে আরো চার চোর সদস্যদের নাম বলেন তিনি। সেই তথ্যের উপর ভিত্তি করে বরিশাল জেলার কাঞ্চন হাওলাদের দুই ছেলে হৃদয় হাওলাদার (২৫), নাঈম হাওলাদা (২১), গাজিপুর জেলার মজিবর বেপারী ছেলে স্বপন বেপারী (২৭), জহির উদ্দিন ওরুফে জনু সরকারের ছেলে কামরুল সরকার ওরুফে গাঙ্গুয়াকে (৪৫) গ্রেফতার করে পুলিশ।
এব্যাপারে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, খুন, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে সাত দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে চার চোর সদস্যদেরকে আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *