দোহারে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় জয়পাড়া থানার মোড় সেন্টার ছিফ রেষ্টুরেন্টে বাংলাদেশ খেলাফত যুব মজলিশ দোহার উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত যুব মজলিশ দোহার উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে উপস্থিত  ছিলেন,বাংলাদেশ খেলাফত মজলিশের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসাইন, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বিলাসপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মো. শহিদুল ইসলাম, উপজেলা মুজাহিদ কমিটির সদস্য মাসুদুর রহমান, উপজেলা যুবদল নেতা জহিরুল ইসলাম, দোহার প্রেসক্লাবের সহ সভাপতি অলি আহমেদ, দোহার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শহিদুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির সদস্য  আদর ইসলাম, বাংলাদেশ যুব মুজলিশ দোহার উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুফিদুল ইসলাম, সংগঠন বিভাগ সম্পাদক মো. আলী আহমাদ মাদবর, প্রশিক্ষণ বিভাগ সম্পাদক রবিউল ইসলাম, বাইতুল মালবিভাগ সম্পাদক আলী হুসাইন, দপ্তর সম্পাদক মাওলানা মুখলেসুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাসেল, দোহার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *