নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় মাস্ক ব্যবহার না করায় ১৮ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার ( ১৭ জুলাই) সকালে দোহারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় জনসাধারণের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, করোনাভাইরাস মহামারি সংক্রমণ প্রতিরোধে দেশের সর্বস্তরের মানুষকে সব জায়গায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে সরকার গত ২১ জুলাই বিশেষ নির্দেশনা জারি করলেও বেশিরভাগ মানুষ তা মেনে চলছে না। বরং সময়ের সঙ্গে পালস্না দিয়ে মাস্ক ব্যবহার আরও কমেছে। অথচ দেশে করোনার সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী রয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি মানাতে সরকার এবার মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নিয়েছে।
