দোহারে মানব জাতির মুক্তি, দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় মানব জাতির মুক্তি, দেশ ও জাতির শান্তির অন্বেষায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পীরানে পীর দস্তগীর মাহবুব-এ-সোবহানী কুতুব-এ-রাব্বানী আধ্যাত্মিক শিরোমনি গাওছুল আজম হযরত বড়পীর সৈয়দ মহিউদ্দিন আবদুল কাদের জিলানী (র: আ:) স্মরণে ফাতেহা ইয়াজদাহম উপলক্ষ্যে মানব জাতির মুক্তি, দেশ ও জাতির শান্তির অন্বেষায় ৩৫ তম দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১৩ মার্চ ) বিকেলে জয়পাড়া বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের ২য় তলায় বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ ও নববাংলা পরিবারের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন,অগ্নীবার্তা পত্রিকার বার্তা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো.জিন্নাতুল ইসলাম জিন্নাহ, পল্লিবিদ্যুৎ সমিতি-২ ইঞ্জিনিয়ার শেখ আজাদ,আঞ্চলিক কোষাধক্ষ্য আরিফুল ইসলাম,এসআই আতিকুর রহমান আতিক, এএসআই মো.বেলাল হোসেন, মো.পারভেজ হোসেন,আব্দুল মালেক খান,রহুল আমিন সিকদার, দোহার প্রেসক্লাবের সভাপতি মু.তারেক রাজীব, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সানী, সহ- সভাপতি মাহবুবুর রহমান টিপু, ওলি আহমেদ  নওরোজ,৭১ টিভির প্রতিনিধি  ফারুম আহমেদ,  ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নবাবগঞ্জ ( প্রতিনিধি) নাজমুল হোসেন অন্তর,আজকের দর্পণ প্রতিনিধি নাজনীন শিকদার,সাপ্তাহিক নববাংলার স্টার্ফ রিপোর্টার আব্দুর রাহিম, সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *