ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার বিক্ষোভ মিছিল

মো.কামাল হোসেন : দেশব্যাপী সলকল ধর্ষণের বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরীব উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি ছাত্রনেতা মোহাম্মাদ রাহাত আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দলোন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সভাপতি মো.জামাল হোসেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি আব্দুল মালেক ,সিনিয়র সহ সভাপতি হাফেজ রুহুল আমিন দেওয়ান, মুফতি মাসউদুর রহমান সিদ্দিকি, মুফতি জিল্লুর রহমান, মিরাজ হোসেন, মাওলানা যোবায়ের আহমদ সাকী, হাফেজ তাওহিদুল ইসলাম, মজিবুর রহমান, মাওলানা আনোয়ার হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন আমরা আশা করবো, ধর্ষক, নারী ও শিশু নির্যাতনকারীদের জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। তাহলে আর কেউ ধর্ষণ, নারী নির্যাতন করার সাহস পাবে না। তিনি বলেন, বহুদিন ধরে নারী ও কন্যা শিশু নির্যাতন চলছে। বিচারহীনতা, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারায় এ ধরনের ঘৃণ্য কাজ বেড়েই চলেছে। মাগুরার শিশু আছিয়ার সঙ্গে করা অপরাধের বিচারকাজ দ্রুত সম্পন্ন করে অপরাধীদের শাস্তি কার্যকর করার দাবি জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *