দোহারে `মানবতার জন্য আমরা’ সংগঠনের বই বিতরণ

ইমরান খান রাজ : ঢাকার দোহার উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার জন্য আমরা” এর পক্ষ থেকে স্কুল পড়ুয়া মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে গাইড বই বিতরণ করা হয়। রবিবার (০২ ফেব্রুয়ারি) সকালে নারিশা উচ্চ বালিকা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৫ জন শিক্ষার্থীকে পূর্ণ সেট গাইড বই প্রদান করা হয়। বিনামূল্যে নতুন গাইড বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয় এবং পরীক্ষায় ভাল ফলাফল করার প্রত্যয় জ্ঞাপন করে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইফ আযাদ প্রেম, সহ-সভাপতি নজরুল ইসলাম, নারিশা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন, মাহিম হোসেন, ইমরান খান রাজ, রাফসান মাহমুদ, আকাশ কুমার মণ্ডল, মুয়াজ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *