দোহারে ইপিটম কোচিং সেন্টারের এসএসসি পরীক্ষার্থীদের মিলাদ অনুষ্ঠান

নূর হোসেন আকন : দোহারের মালিকান্দার ইপিটম কোচিং সেন্টারের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজ সংলগ্ন স্বনামধন্য এই প্রতিষ্ঠানটির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাপ্তাহিক জাগ্রত জনতা ও নববাংলা পত্রিকার প্রকাশক মো. বিল্লাল হোসেন।

ইপিটম কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক মো. নূর হোসেন আকনের সভাপতিত্বে মিলাদ ও বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাগ্রত জনতা ও নববাংলা পত্রিকার সম্পাদক আতাউর রহমান সানী, মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের গভর্নিং বডির সদস্য মো. রমজান হোসেন। এসএসসি পরীক্ষার্থীদের আজকের বিদায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী ছাত্র ইপিটম কোচিং সেন্টারের সহকারী পরিচালক মো. নূর আলম আকন। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন আল জামিয়াতুল ফজলে খোদা ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব দঃ বাঃ।

এসময় তিনি অত্র প্রতিষ্ঠানের বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আদর্শ জীবনযাপনের অনুপ্রেরণামূলক গুরুত্বপূর্ণ নছিহত পেশ করেন। উক্ত অনুষ্ঠানে পরিচালক নূর হোসেন আকন বলেন, দীর্ঘ্য সাত বছর যাবৎ প্রতিষ্ঠানটি চলমান। শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল হওয়ায় প্রতিবছরই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসে, শতভাগ পাশ নিশ্চিত করতে পারি। এসময় তিনি শিক্ষার্থীদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার অনুপ্রেরণা দেন।

অনুষ্ঠানের পরিসমাপ্তিতে জাগ্রত জনতা ও নববাংলা পত্রিকার প্রকাশক মো. বিল্লাল হোসেন শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার হিসেবে একটি করে জ্যামিতি বক্স প্রদান করেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, শুধু ভালো ফলাফলই নয় তোমাদেরকে অবশ্যই ভালো মানুষ হতে হবে। দেশের কল্যানে কাজ করতে হবে, পিতামাতার সহযোগী হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *