দোহারে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

ঢাকার দোহারের মাহমুদপুর ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী মাহমুদপুরের মাদক সম্রাট নামে পরিচিত আবুল মৃধাকে সন্ধায় তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করেন মাহমুদপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ৷ তবে গ্রেফতার করার কিছুক্ষন পরে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে ৷

পুলিশ বলছেন, তাকে তল্লাসি করে কিছু পাওয়া যায়নি তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বিভিন্ন লোকজনের মাধ্যমে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। তাকা একাধিকবার গ্রেফতার করে ছেড়ে দিয়েছেন পুলিশ ৷

মাহমুদপুর মাদকবিরোধী আন্দোলনের নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বশীল বলেন, আমরা কয়েকদিন ধরে মাদক নিয়ে বিভিন্ন সভা সমাবেশ করছি , তাই আমাদেরকে নানাভাবে হুমকি দিচ্ছেন এ মাদক সম্রাট। তার বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা নেওয়ার অনুরোধ করছি ।

এ বিষয়ে জানতে চাইলে দোহার সার্কেলের এএসপি আশরাফুল জানান, দোহার থানার ওসিকে এ বিষয় টা দেখার জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *