ঢাকার দোহার উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক ‘ভোরের ডাক’ পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার জয়পাড়া থানার মোড় এলাকায় সাপ্তাহিক নববাংলা পত্রিকার সভা কক্ষে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
পত্রিকাটির দোহার প্রতিনিধি আব্দুর রাহিমের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজীব।
বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নববাংলা পত্রিকার সম্পাদক আতাউর রহমান সানী, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদ, সহকারী শিক্ষক মামুন হোসেন, সাংবাদিক মাহমদুল হাসান সুমন, নববাংলার নির্বাহী সম্পাদক নাজমুল হোসেন অন্তর, দোহার প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নাজনীন শিকদার, দৈনিক সারাবেলা পত্রিকার দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি মো. সবুজ বেপারী, দৈনিক ভোরের আকাশ পত্রিকার দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ফয়সাল খান, সাংবাদিক সাকিব হোসেন, শাহীন মাহমুদসহ অন্যান্যরা। সভায় বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
