প্রতিযোগিতায়- ‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ এ বিষয়বস্তুর উপর বিতর্ক প্রতিযোগিতা করা হয়।
কমিটির সভাপতি মো.আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি ডা. মহিউল মিল্লাত, সাবিনা ইয়াসমিন, সদস্য সোহরাব উদ্দিন, নিগার সুলতানা, সদস্য সাংবাদিক নাজনীন শিকদারসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। এছাড়া বিচারক হিসেবে ছিলেন পদ্মা সরকারি কলেজের প্রভাষক মো.ইদ্রিস আলী, প্রভাষক সুমাইয়া আক্তার, জয়পাড়া কলেজের প্রভাষক মো. আব্দুল কুদ্দুস মিয়া ও প্রভাষক আব্দুল হালিম মিয়া।
বিতর্ক প্রতিযোগিতায় ৮ টি স্কুলের শিক্ষাথীরা অংশগ্রহণ করে। পরে গ্রুপ পর্বে ৪টি স্কুলের শিক্ষাথীরা সেমিফাইনালে উত্তির্ণ হয়।
