ঝড়-বৃষ্টির কারণে বোরো ধান নুইয়ে পড়ায় প্রতি বিঘায় অর্ধেক ধান দিয়েও মিলছে না শ্রমিক 

মোহাম্মদ আককাস আলী : দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাওর ও উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে, অকাল বন্যা ও বৈশাখী ঝড়-বৃষ্টির কারণে পাকা ও আধাপাকা বোরো ধান জমিতে নুইয়ে পড়েছে, যা কৃষকদের মধ্যে চরম হতাশা সৃষ্টি করেছে। প্রতিদিন সকাল অথবা বিকালে বৃষ্টি ঝরছে।
ওইসব অঞ্চলে প্রতি বিঘায় অর্ধেক ধান দিয়েও শ্রমিক মিলছে না। বোরো ধান যেন কৃষকের গলার কাঁটা। না পারছে গিলতে না পারছে বের করতে। এই বোরো ধান নিয়ে তারা এখন চোখে অন্ধকার দেখছেন। উৎপাদন খরচ তোলা তো দূরের কথা পুঁজি নিয়ে তারা এখন হতাশায়। তাদের মাথায় ঋণের বোঝা আরো ভারী হয়ে উঠেছে। হতাশা গুস্ত চাষীরা বলছেন,রোপণ থেকে শুরু করে ধান ঘরে তোলা পর্যন্ত শ্রমিক, সার, কীটনাশক ও জ্বালানির দাম বাড়ায় তাদের উৎপাদন খরচ বেড়েছে।
 এ অবস্থায় কেবল ধানের দাম ভালো পেলেই লাভবান হতে পারবেন কিন্তু সেই আশা বোরা চাষীদের গুড়েবালি।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে প্রায় ৫০.৪৭ লাখ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *