নিজস্ব প্রতিবেদকঃ দেশের করোনা পরিস্তিতিতে ব্যতিক্রম ভাবে হাজী মুনসুর দরানী ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্যসাগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার নারিশা ইউনিয়নের বিভিন্ন এলাকায়সহ মালিকান্দা আলাউদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠে গোলাকার আকৃতির মধ্যে মানুষ দাঁড়িয়ে শৃংখলার সহিত ও সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের পরিচালক ফারিয়া আক্তার ।

খাদ্যসামগ্রী বিতরণকালে ফাউন্ডেশনের পরিচালক ফারিয়া আক্তার বলেন ভাইরাস মোকাবেলায় নারিশা ইউনিয়নবাসীর জন্য যা যা করা প্রয়োজন আমাদের হাজী মুনসুর দরানী ফাউন্ডেশন তাই করবে। তাই করোনা ভাইরাস মোকাবেলায় আতঙ্কিত না হয়ে ঘরে থাকুন, গণজমায়েত এড়িয়ে চলুন,সরকারি সকল নির্দেশনা মেনে চলুন। ইনশা আল্লাহ সব সময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার কথা জানান তিনি ।
দেশের এমন ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়ানোর জন্য হাজী মুনসুর দরানী ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ জানান স্থানীয়রা
