দোহারে বেঙ্গল পরিবহন লিমিটেডের উদ্বোধন

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় মানসম্মত সেবার প্রতিশ্রুতি নিয়ে বেঙ্গল পরিবহন লিমিটেডের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার জয়পাড়া এম টি ট্রাভেলস্ এর অফিসে দোয়া ও মিলাদের মাধ্যমে এ বাসের উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পাড়া বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি এস এম কুদ্দস।

উদ্বোধনীতে বক্তারা বলেন,আগের তুলনায় বাসের ভাড়া এখন অনেকটাই সাধ্যর ভিতরে। মন চাইলেই আমরা ভ্রমণের জন্য কক্সবাজার, বান্দরবান,সিলেট, সুনামগঞ্জ, বরিশাল,কুয়াকাটা সহ বিভিন্ন স্থানে সিমিত খরচে মাত্র ১ হাজার ১২০০ টাকা হলেই এখন দোহার-নবাবগঞ্জের ভ্রমণ পিপাসুরা যেতে পারবেন এসব জায়গায়।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দোহার উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. উসমান গনি রুমু, মো. নাসির উদ্দীন, পৌরসভা ৬ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক শিপন মোল্লা, পরিচালনায় তোফাজ্জল ও মো.মাসুদসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *