দোহারে বিশ্ব শিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১ উদযাপন করা হয়েছে। সোমবার (০৪ অক্টোবর) সকালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‌্যালি করেছে উপজেলা প্রশাসন। এবারের প্রতিপাদ্য ছিল  ‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি।’
এসময় র‌্যালিতে অংশগ্রহন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি, সমবায় কর্মকর্তা আলাউদ্দিন মিয়া, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় মহিলা ও শিশু অধিকার কর্মীসহ প্রশিক্ষণার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *