নিজস্ব প্রতিবেদক: ‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন দোহার শাখার আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করা হয়। শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় জয়পাড়া থানার মোড় থেকে দোহার উপজেলা মানববাধিকার কমিশন দোহার শাখার সভাপতি এসপি (অব.) মজিবুর রহমানের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের সামনে এক পথসভার মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন দোহার শাখার নির্বাহী সভাপতি একলাল উদ্দিন আহমেদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান মজনু, সহ-সভাপতি মো. জামাল উদ্দিন আহমেদ (পবন মঞ্জিল),সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সুরুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী রেজা লিমন, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মানিক, বীর মুক্তিযোদ্ধা মনির মোল্লা, শিউলি আক্তার, আবুল মাদবর, নিলুফা আক্তার, কাজী জাফর আহমেদ, মাহবুব আলম রিপন, আঃ সালাম, মুনছের আলী,তুহিন হোসেনসহ আরও অনেকে।
