নিজস্ব প্রতিবেদক: ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় বিশ্ব ডিম দিবস উপলক্ষে দ্বিতীয়ধাপে র্যালি ও ডিম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলার জয়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থীর মাঝে ডিম বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ, উপজেলা প্রকৌশলী রাজু আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুজ শিহার, উপজেলা তথ্য আপা শাকিলা জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সকল শিক্ষক অভিভাবকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ডিম পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সহজলভ্য খাবার। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ডিমের ভূমিকা গুরুত্বপূর্ণ। পুষ্টির চাহিদা পূরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিশ্ব ডিম দিবসের এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
