দোহারে বিভিন্ন মামলায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

ঢাকার দোহার উপজেলায় বিভিন্ন মামলার তদন্তে আওয়ামী লীগের নেতাসহ চারজন আসামিকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা চেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক অভিযোগ রয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে দোহার থানা পুলিশ।

আসামিরা হলেন- মৃত শেখ আহম্মেদ আলীর ছেলে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. সেলিম (৪৮), কুতুবপুর এলাকার জসিম মোল্লার ছেলে স্বপন মোল্লা (৩২), বিলাসপুর এলাকার পাঞ্জু মোল্লার ছেলে বিল্লাল মোল্লা (৪৪) ও দক্ষিণ শিমুলিয়ার মো. বাবুল হোসেনের ছেলে পিয়াল হোসেন (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, ২৫ আগস্ট ২০২৪ সালের দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/১০৯/১১৪/৫০৬/৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলী আইনের ৩/৬ ধারায় সন্দেহভাজন হিসেবে আসামি মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ধারার সারণির ১৯(ক)/৪১ ধারার মামলার আসামি স্বপন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) ধারার সারণির ১০ (ক)/১৯ (ক) এর আসামি বিল্লাল মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এবং সংশ্লিষ্ট মামলায় পিয়াল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *