দোহারে বিপুল পরিমান অবৈধ চায়না জাল জব্দ: আটক এক

আব্দুল রাহিম:  ঢাকার দোহার উপজেলায় অভিযান চালিয়ে বিপুলপরিমান অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে কুতুবপুর নৌপুলিশ ফাঁড়ি । বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পদ্মা নদীতে ও উপজেলার বিলাসপুর ইউনিয়নে অভিযান চালিয়ে চায়না দুয়ারি ও বিভিন্ন জালের সরঞ্জাম জদ্ধ করা হয় এবং বিল্লাল নামে জেলে আটক করা হয়। এবিষয় দোহার থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা য়ায়, ঢাকা অঞ্চলের নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহম্মেদ বেগ, সহকারী পুলিশ সুপার মো. দিলওয়ার হাসান ইনামের উপস্থিতে কুতুবপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহুরুল ইসলাম ও এএসআই মো. রুবেল মোল্লা সঙ্গীওফোর্স নিয়ে পদ্মানদীতে অভিযান চালিয়ে চায়না দোয়াইরসহ বিল্লাল  দেওয়ান(৩২) নামে এক জেলেকে আটক করা হয়। পরে আসামির দেওয়া তথ্যমতে উপজেলার বিলাসপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান চায়না দোয়াইর ও জালের বিভিন্ন মালামাল জব্দ করা হয়। যার বাজার মূল্য উনিশলাখ নিরানব্বই হাজার পাঁচশত টাকা (১৯,৯৯,৫০০) । পরে জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তা ও বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গে র সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দোহার কুতুবপুর ফাড়িঁর ইনচার্জ জহুরুল ইসলাম বলেন,প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব কারখানায় অবৈধ চায়না জাল তৈরি করা হচ্ছিল। আজ অভিযান চালিয়ে জাল জব্দ করা হয়।

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মুস্তাফিজুর রহমান বলেন, জব্দকৃত মালামাল হিসেবে চায়না (দোয়াইর) জালের নেট,প্লাস্টিকের পাইপ,জাল তৈরির চিকন রড জব্ধ করা হয়। আমাদেও অভিযান চলাকালে কারখানায় কোনো লোক পাওয়া যায়নি। অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *