আব্দুল রাহিম: ঢাকার দোহার উপজেলায় বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তানের উদ্যোগে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা এ শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের নিচে থেকে যাত্রা শুরু করে দোহার থানার মোড় গিয়ে উপজেলা রতন চত্বরে এসে বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়।
বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। দেশের মানুষকে চক্রান্তের মধ্যে ফেলে সরকারের বিরুদ্ধে কর্মসূচি করছে তারা। আগামী সংসদ নির্বাচন যেন সুষ্ঠ না হয় তাই বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ৭১ এর মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে দেশের বিরুদ্ধে কোনো নৈরাজ্য করতে দেওয়া যাবে না।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা মো. আলী খান, বীর মুক্তিযোদ্ধা ফজলু রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আ.মজিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মো. টিটু শিকদার, শহিদুল ইসলাম, মারুফ চৌধুরী, হানিফ খান,আরিফ হোসেন,আঁখি আক্তারসহ আরও অনেকে।
