দোহারে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

 আব্দুল রাহিম:  ঢাকার দোহার উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক এনজিও কর্মী কেএম আরিফ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে । বৃহস্পতিবার সকালে উপজেলার বটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। নিহত আরিফ নেত্রকোনা সদরের জয় নগর গ্রামের বাসিন্দা তিনি।
নিহত আরিফ এনজিও প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশনের (মাইক্রোফাইনেন্স) দোহার উপজেলার ইউসুফপুর শাখায় কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বটিয়া এলাকার সেন্টারসীফ রেস্টুরেন্টের সামনে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। পওে মোটরসাইকেল চালক আরিফ মোটরসাইকেল নিয়ে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পান। পরে স্থানীয় লোকজন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ইজিবাইক চালকের পরিচয় পাওয়া যায়নি।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।  নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিবারের সদস্যরা আসলে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *