দোহারে বিদ্যুৎস্পর্শে নিহত নূর হোসেনের পরিবারের পাশে দাড়ালেন-শামিমা রাহিম শীলা

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় বিদ্যুৎস্পর্শে নিহত নির্মাণ শ্রমিক নূর হোসেনের পরিবারের পাশে দাড়ালেন ঢাকা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শামিমা রাহিম শীলা ।
গত মঙ্গলবার বিকেলে উপজেলার মাহমুদপুর আশ্রয়ণ প্রকল্পে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন তিনি। এসময় আর্থিক অনুদান প্রদান করে, নূর হোসেনের পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানান শামিমা রাহিম শীলা।
ঢাকা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শামিমা রাহিম শীলাসহ অন্যান্যরা মৃতের বাড়ি গিয়ে তার পরিবারকে আর্থিক সাহায্য সেই সঙ্গে আগামীতেও ওই অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

ঢাকা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শামিমা রাহিম শীলা বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের নেতা তারেক রহমান, যিনি মিছিল-মিটিং করাটাই বড়ো রাজনীতি মনে করেন না। তিনি রাজনীতিকে একটু অন্য লাইনে নিয়ে যাচ্ছেন। আর সেটি হলো সেবামূলক। আমরা একের পর এক সেবামূলক কাজ করে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে ‘আমরা বিএনপি পরিবার’ দেশের বিভিন্ন প্রান্তরে কাজ চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য: গত সোমবার সকালে চর কুসুমহাটি এলাকায় তালুকদার বাড়ি জামে মসজিদের নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হয় নূর হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *