দোহারে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

দোহার-নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অংশগ্রহণ করেন।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, উপজেলা প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শিদী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.রকিব হাসান, একাডেমিক সুপার ভাইজার স্বর্ণালী রহমান, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল খালেক, ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহম্মেদ,উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বাসার মৃধাসহ আরও অনেক। পরে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের স্টলগুলোর মাঝে পুরস্কার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *