নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা করেছেন নয়াবাড়ি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার বিকেলে উপজেলার নারিশা ইউনিয়নে খন্দকার শাহিন মাহমুদের বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে মতবিনিময় সভায় খন্দকার শাহীন মাহমুদ বিএনপি’র তৃনমূল নেতা-কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেন।
এসময় খন্দকার শাহীন মাহমুদ দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং স্থানীয় রাজনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এডভোকেট মনির হোসেন রানা বলেন দলীয় শৃঙ্খলা বজায় রাখা, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন এবং তাদের সঙ্গে স্বার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার জন্য নেতৃবৃন্দকে পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট মনির হোসেন রানা, উপজেলা বিএনপি নেতা হারুন উর রশিদ, মো. ফরিদুল ইসলাম, মুক্তার খালাসী, করিম বেপারী, তাজুল ইসলাম এডভোকেট বেলায়াত হোসেন বাবু, শেখ মিলন, সিফাত শিকদার, সামিউল, রাসেলসহ বিএনপির অংগ-সংগঠনের নেতাকর্মী ও নয়াবাড়ি ইউনিয়নের যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ শুভেচ্ছা বিনিময় করা হয়।
