দোহারে বাস হেলপারের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় নিজ বাসভবন থেকে রবিউল ইসলাম (৩০) নামে এক বাস হেলপারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোররাতে বিলেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম নবাবগঞ্জ উপজেলার টিকরপুর গ্রামের এয়ার আলী ছেলে। সে যমুনা পরিবহনের হেলপার হিসেবে কাজ করতো।
নিহত রবিউলের স্ত্রী নিলুফা আক্তার জানান, আমরা স্বামী স্ত্রী গত দুই বছর ধরে স্থানীয় বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থাকি। ঘটনার দিন সন্ধ্যা রাতে বাড়ির পাশে একটি মেলায় গিয়েছিলাম, রাতের খাবার খেয়ে আমরা শুয়ে পরি। রাতে একবার ঘুম ভাঙ্গলেও তখনও আমার স্বামী আমার পাশে ঘুমিয়েছিল। ভোরবাতে আমার স্বামীর মোবাইলে কল আসলে আমার ঘুম ভাঙ্গলে আমার স্বামীকে খুজতে থাকি এবং বারান্দায় গিয়ে দেখি গলায় ফাস দিয়ে ঝুলে আছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দোহার থানা পুলিশ। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
এবিষয় দোহার থানা (ওসি তদন্ত) আরাফাত হোসেন বলেন, এই ঘটনায় দোহার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *