সিংগাইরে ছাগল চুরির সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ছাগল চুরির সন্দেহে ছমু (৫০) নামের ১ জনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে সিংগাইর পৌরসভা এলাকার আজিমপুর গ্রামের মৃত সিকিম আলীর ছেলে মো.জিন্নাহ্(৪৫ )গংদের বিরুদ্ধে। রবিবার (১৮ অক্টোবর) দুপুর ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শহীদ সোহরাওযার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। । মৃত.ছমু (৫০) ওই এলাকার মৃত.হুকুম আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে, গত বৃহস্পতিবার(১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সিংগাইর পৌর এলাকার আজিমপুর গ্রামে।

ভিকটিমের দ্বিতীয় স্ত্রী রেহেনা জানান,পাশ্ববর্তী মৃত সিকিম আলীর ছেলে জিন্নাহ এর ছাগল চুরি হলে সন্দেহ করে আমার স্বামীকে। এক পর্যায় গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে আমার স্বামীকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী রাস্তার সামনে জিন্নাহ গংরা ছাগল চুরির অপবাধ দিয়ে বেধরক মারধর করে গুরুতর আহত করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেই। অবস্থার অবনতি হলে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে বর্হিবিভাগে ডাক্তার দেখাই। সেখান থেকে চিকিৎসা দেয়। রবিবার সকালে আবারও তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার আগেই তার মৃত্য হয়।

তিনি আরও বলেন আমার স্বামীকে জিন্নাহ গংরা বেধরক মারধর করার কারনে তার মৃত্য হয়েছে। আমি এর সুষ্ঠ বিচার চাই। ভিকটিমের ভাগিনী বিউটি আক্তার জানান,তার মামাকে উপর্যপুরী পিটানোর কারনে অসুস্থ্য হয়ে তার মৃত্য হয়েছে। তিনি এর সুষ্ঠ বিচার দাবি করেন। এ ব্যাপারে জিন্নাহ বাড়ি গেলে কাউকে খুঁজে পাওয়া যায়নি।
সিংগাইর থানার পুলিশ পরির্দশক(তদন্ত) আবুল কালাম(পিপিএম) বলেন-লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে অপমৃত্যর মামলা নেয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *