স্টাফ রিপোর্টার : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাইগ্রেশন প্রোগ্রামের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার বাগমারা চাইনিজ কফি হাউজে ব্র্যাকের প্রত্যাশা প্রকল্পের বিজনেস এডভাইজরি কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় নবাবগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম, প্রত্যাশার সাধারণ সম্পাদক আক্তার হোসেন, মরিয়ম বেগম, আবু মুস্তাক আহম্মেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রত্যাশা প্রকল্প মূলত ইউরোপ ফেরতদের পুনর্বাসনের কাজ করে যাচেছ।
