নিজস্ব প্রতিনিধি : দোহার উপজেলার নারিশা ইউনিয়নের সওজের ডাকবাংলোর সামনে একটি মোটরসাইকেল ও আরাম গণপরিবহনের সাথে সংঘর্ষে আনোয়ার হোসেন (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ডাকবাংলো রোডে এ দুর্ঘটনা ঘটে। সংর্ঘষের পর বাইক চালক আনোয়ার হোসেনকে দ্রুত ফুলতলা আবদুর রাজ্জাক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত আনোয়ার হোসেন মুকসুদপুর এলাকার বান্দু বেপারীর ছেলে।
এসময় আরাম পরিবহনের চালক সুজন শেখ (২৮) কে আটক করা হয়েছে। এবিষয়ে ফুলতলা ফাঁড়ির ইনর্চাজ জাহাঙ্গীর আলম জানান, শনিবার দুপুরে ডাকবাংলো রোডে আরাম পরিবহনের সাথে পালসার ব্র্যান্ডের বাইকের সাথে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বাইকচালক আনোয়ার হোসেন মারা যায়। আমরা বাস চালক সুজন খানকে আটক করেছি। মামলার বিষয় জানতে চাইলে তিনি বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
