দোহারে বাস্তব এর প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার বিলাসপুরে বাস্তব এর প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল ১১টায় বিলাসপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষ এ কমসূচী অনুষ্ঠিত হয়।

বাস্তব এর নির্বাহী পরিচালক রুহি দাসের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন মোল্লা। আরও উপস্থিত ছিলেন বাস্তবের প্রোগাম হেড রঞ্জিত চন্দ্র দাস, কো-অডিনেটর ইন্টারনাল অডিট হরি নারায়ণ দাস, সহকারী কো-অডিনেটর মাইক্রোফিন্যান্স প্রতাপ কুমার রায় সহ বাস্তবের অন্যান্য কর্মকর্তাগণ। এ সময় শারীরীকভাবে নাজুক ও বঞ্চিত প্রবীণদের মাঝে কম্বল, হুইল চেয়ার, ওয়াকিংস্টিক, চশমা, প্রবীণ সম্মাননা ও শ্রেষ্ঠ সন্তান সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *