নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট-২০২০ এর উদ্বোধন করা হয়েছে। দোহার উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে শুক্রবার বিকেল ৪টায় উপজেলার জয়পাড়া বড় মাঠে এ টূর্ণামেন্টের উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।

দোহার উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মো. শাফা ইসলাম সম্রাট মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের সহ-সভাপতি সালাহউদ্দিন দরানী, দোহার উপজেলা যুবলীগের সভাপতি মু.আলমাস উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সুরুজ, হুমায়ুন কবির, ঢাকা জেলা দক্ষিণ তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি জামাল আহমেদ, বিলাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশেদ চোকদার, সাধারণ সম্পাদক আবুল হোসেন, মেঘুলা বাজার সমিতির সভাপতি মো. কাজী রুবেল, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম, খালেক, দোহার উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মো. সুজন মাহমুদ খান, সাংগঠনিক সম্পাদক মো.ওয়াসিম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াসিম চোকদার, দোহার পৌরসভা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদ বেপারী প্রমুখ। উদ্বোধনী খেলায় মালিকান্দা ক্রীড়া চক্রকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয় কাটাখালী যুব সংঘ।
