শাহিনুর রহমান : আগামী ১৭ মার্চ মুজিব বর্ষে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী পালন করা হবে। দিবসটি উদ্যাপন উপলক্ষে শুক্রবার (১০ জানুয়ারি) স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় ভাবে তেজগাও পুরাতন বিমান বন্দরে বিকেল সাড়ে ৫টায় ক্ষণগণনা উদ্বোধন করেণ একই সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদ চত্বরে ডিজিটাল ঘড়ি স্থাপন করে ক্ষণগণনা উদ্বোধন করা হয়। এ কর্মসূচী চলতি বছরের ১৭মার্চে গিয়ে শেষ হবে। উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।
এর আগে বিকেল ৩টা থেকে আওয়ামীলীগসহ সকল শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত হতে থাকে। এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সহকারি কমিশনার(ভূমি) মো. রাজিবুল ইসলাম, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল প্রমুখ।
