দোহারে বাল‌্য বিবাহ বন্ধ কর‌লো প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে বাল্যবিবাহ নিরোধকল্পে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ১৫ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।

সোমবার দুপু‌রে উপজেলার ইসলামপুর এলাকার মো.ফালুর ছেলে সাঈদের(৪০) সাথে একই এলাকার ১৫ বছর বয়সী এক কিশোরীর সাথে বিয়ের আয়োজন করা হলে ঘটনা স্থলে উপজেলা প্রশাসনের একটি দল সেখানে উপস্থিত হয়। ঘটনার সত্যতা পেয়ে তারা মেয়ের অভিভাবকদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে তাদের হাজির করেন।

এসময় সহযোগিতা করেন দোহার থানা পুলিশ ও মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা।

মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না এই মর্মে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বির নিকট মুচলেকা দিয়ে আসেন মেয়ের অভিভাবকরা।
এছাড়াও ঘটক ও কাজীকে তলব করে বাল্যবিবাহ পড়ালে এবং সরকারি বিধিনিষেধ অমান্য করে আইন ভঙ্গ করেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেন প্রশাসন

নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার( ভূমি) মো. ফজলে রাব্বি বলেন, ১৫ বছরের এক কিশোরীর বিয়ে হচ্ছে এমন সংবাদ পেপ্রতিনিধি দল পাঠাই ঘটনা স্থানে। সত্যতা পেয়ে ছেলে মেয়ের অভিভাবকদের ডেকে আনা হয়। পরবর্তীতে মেয়ের অভিভাবক মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *