দোহারে বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মিজানুর রহমান নামে এক বালু ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৫ জানুয়ারি) রাতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্টে্রট জ্যোতি বিকাশ চন্দ্র।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পদ্মানদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল মিজানুর নামে ওই ব্যক্তি। সোমবার রাতে ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের সত্যতা পেলে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টে্রট জ্যোতি বিকাশ চন্দ্র। অভিযানে ২০০ মিটার পাইপ ধ্বংস করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিষ্টে্রট ওই বালু ব্যবসায়ীকে সতর্ক করেন অবৈধভাবে বালু উত্তোলন থেকে বিরত থাকার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *