মো. রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দরিদ্র,অসহায়, প্রান্তিক জনগোষ্ঠির মৌলিক অধিকার ও সঠিক সেবা নিশ্চিত করার লক্ষে উপজেলা কৃষি, মৎস্য ও প্রানীসম্পদ, কর্মকর্তাদের সাথে লোকমোর্চার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ দিকে সিংগাইর উপজেলা লোকমোর্চা কমিটির আয়োজনে ওয়েভ ফাউন্ডেশনের সহায়তা উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে মো.হাবিবুল ইসলামের সঞ্চালনায় উপজেলা লোকমোর্চা কমিটির সাধারন সম্পাদক আনোয়ারা খাতুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-ওয়েভ ফাউন্ডেশনের সহকারি সমন্বয়কারি মো.ফিরোজ হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.ওয়াহিদুল আবরার,উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আবু সাঈদ ও প্রানী সম্পদ সম্প্রাসরন কর্মকর্তা ডা.শারমিন আক্তার,বীরমুক্তিযোদ্ধা ও লোকমোর্চা কমিটির নির্বাহী সদস্য অলোক সাহা,সাংবাদিক মো.রকিবুল হাসান বিশ্বাস প্রমুখ। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-লোকমোর্চার ও ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের লোকমোর্চা কমিটিরি সভাপতি,সাধারন সম্পাদকসহ প্রিন্ট মিডিয়ার কর্মী বৃন্দ।
