দোহারে বসতবাড়িতে গুলি ও চিরকুট দিয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় লটাখোলা বিলেরপাড় এলাকায় রাতের আধারে বসতঘরের ভেতরে দুই রাউন্ড শর্টগানের গুলি ও চিরকুট দিয়ে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। ১৮ জুন শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চিরকুটে লেখা হয় “ছালমা ভালো করে বলছি আপস কর, তা না হলে তোকে আর তোর ছেলেকে চিরতরে মেরে ফেলবো’ দুইটা বুলেট দিয়ে গেলাম। ৪টি বুলেট ছিলো। এই মামলায় সাক্ষী দেবার লোক নাই। ইতি … তোর জম।

এদিকে খবর পেয়ে পরদিন সকালে ঘটনাস্থলে যায় দোহার থানা পুলিশ। এস আই মো. ইব্রাহিম জানান, আমরা আলামত সংগ্রহ করেছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনার বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গেলে কাইকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *