নিজস্ব প্রতিবেদক : দোহার উপজেলায় দক্ষ নির্মাণ কারিগরদের নিয়ে বিক্রয় ও বিপন্ন বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও উপহার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মেঘুলা মালিকান্দা স্কুল এন্ড কলেজ রোডে শাহাদাত স্যানেটারির স্বত্বাধিকারী মো. বাবুল হোসাইনের নিজ বাড়ি কাজিরচর এলাকায় এ বিশাল মিলনমেলার আয়োজন করা হয়।
শাহাদাত স্যানেটারীর স্বত্বাধিকারী মো. বাবুল হোসাইনের সভাপতিত্বে ও হায়দার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মো. নুরুল হুদা, সাত্তার মেটালের প্রতিনিধি মো. নবী হোসেন, ইসমাইল হোসেন।

সভাপতির বক্তব্যে মো. বাবুল হোসাইন উপস্থিত সকল কারিগরদের উদ্দেশ্য করে বলেন, আমরা সবাই একসাথে হাতে হাত রেখে কাজ করবো। আমরা কারিগর সবাই ভাই ভাই। এখানে কেউ মিস্ত্রী কেউ হেলপার এই ভেদাভেদ ভুলে আমাদের মনে রাখতে হবে আমরা সবাই কারিগর। আমাদের আজকের এই আয়োজনের মধ্যদিয়ে আগামীর দিনগুলো কিভাবে হাতে হাত রেখে সুন্দর একটি সংগঠনের মাধ্যমে পধচলা যায় সে জন্য উপস্থিত সকলের কাছে পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । আলোচনা শেষে মিস্ত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়
