নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার বন্যাকবলিত ২শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ৩০ জুলাই) উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদারের অর্থায়নে দিনব্যাপী উপজেলার বিলাসপুর ও চর-লটাখোলা এলাকায় ঘরে ঘরে খাদ্যসামগ্রী ও শিশুখাদ্য বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
এসময় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের প্রতিটি গ্রামের দুর্গত এলাকায়
খাদ্যসামগ্রী পৌছে দেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় দোহারেও বন্যা কবলিত প্রিতিটি এলাকায় স্বেচ্ছাসেবকলীগ ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে। বন্যা যতদিন থাকবে ততদিন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বন্যাকবলিতদের পাশে থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক অমল মজুমদার, দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি লুৎফর রহমান, মিজান চোকদার, সাংগঠনিক সম্পাদক বাপ্পী শেখ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মালেক সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা।
