দোহারে বর্ন্যাতদের মানুষের মাঝে স্বেচ্ছাসেবক লীগের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:  জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকার দোহার উপজেলায় বন্যায় পানিবন্দী দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বাড়ী বাড়ী গিয়ে নিজ হাতে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ । ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের অর্থায়নে বুধবার দুপুর থেকে সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর, বিলাসপুর, নারিশা এবং মুকসুদপুর ইউনিয়নে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ৮ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মাহবুব বেপারী বলেন, ঘরবন্দি অসহায়, খেটে-খাওয়া মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের এই কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারের পক্ষ থেকেও করোনাভাইরাসজনিত বিপর্যয়ে ও বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে এবং দেশরত্ন শেখ হাসিনার আরও বড় পরিকল্পনা রয়েছে।

দোহারের হাজার বিগা জামে মসজিদের সামনে হাটু পানিতে নেমে খাদ্যসামগ্রী বিতরণ করছে বাবু নির্মল রঞ্জন গুহ।

এসময় সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ জনগণের জন্য কাজ করে যাচ্ছে। দোহার-নবাবগঞ্জসহ সারাদেশের বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা বন্যায় দুর্গত মানুষের পাশে অতীতে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা রাহুল দাস,একে এম আজগর আলী, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারী, দোহার উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ঘটু, নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাউসার খালাসী, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম রাকিব, শহিদ চৌধুরী, বাসার মুন্সি,সাংগঠনিক সম্পাদক মনির হোসেন জিয়া,  মহিলা বিষয়ক সম্পাদীকা শেখ রুনু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিশাল আহম্মেদ মারুফ, অর্থ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম চঞ্চল, ঢাকা জেলা সদস্য চঞ্চল মোল্লা, দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি লুৎফর রহমান,সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার, শিমুল হোসেনসহ আরও অনেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *