দোহারে পোনা মাছসহ ২ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় পোনা মাছসহ দুই জেলেকে আটক করা হয়েছে। রবিবার (২০ আগস্ট) সকালে উপজেলার ধোয়াইর বাজার থেকে কুতুবপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম ও এএসআই রুবেল মোল্লার নেতৃৃত্বে সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রুই, কাতল, মৃগেল ও বোয়ালের প্রায় ৫ কেজি পোনা মাছসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার হাতিঘাটা গ্রামের মৃত শেখ নুর মোহাম্মদের ছেলে শেখ সাহেব আলী (৪৭) ও একই এলাকার মৃত মোহাম্মদ হাচেমের ছেলে রুবেল হোসেন (২৩)।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা কমিশনার (ভূমি) এসএম মুস্তাফিজুর রহমান আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার করে অর্থ দ-ণ্ড প্রদান করেন।
কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, মাছ রক্ষায় নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে পোনা মাছ শিকার করতে না পারে, তার জন্য নৌপুলিশ সার্বক্ষনিক টহল দিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *