দোহারে পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাই

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  ঢাকার দোহার উপজেলায়  পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাই করেছে প্রতারক চক্র। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার করম আলী মোড় এলাকায় এঘটনাটি ঘটে। ছিনতাই হওয়া অটোরিকশা মালিক মো. সুজন উপজেলার পালামগঞ্জ এলাকার আমির সিকদারের বাড়ির ভাড়াটিয়া ।

এব্যাপারে সুজন জানান, জয়পাড়া ওয়ান ব্যাংকের সামনে থেকে করম আলী মোড়ে যাবেন বলে পুলিশ পরিচয়ে একজন লোক আমার রিকশা উঠেন। তার মোটরসাইকেল নষ্ট হয়েছে বলে জানান। পরে আমি তাকে লটাখোলা এলাকার ভাঙ্গা ব্রিজে নিয়ে গেলে তিনি একজনের সাথে কথা বলে চলে আসেন। করম আলী মোড়ের টিভিএস মোটর সাইকেল শো-রুমের সামনে আসার পর, তিনি যার সাথে কথা বলেছেন তাকে ডেকে আনতে বলেন। আমি তাকে ডাকতে যাই। সেখানে তাকে না পেয়ে চলে আসি। কিন্তু এসে দেখি আমার রিকশাসহ লোকটি নাই।

এবিষয়ে দোহার থানায় একটি অভিযোগ করা হয়েছে।

এব্যাপারে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন,  পুলিশ পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র অটোরিকশা ছিনতাই করেছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *