দোহারে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির পরিচিতি সভা

ঢাকার দোহার উপজেলায় সমাজে ঘটে যাওয়া মানবাধিকার রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির নবগঠিত কমিটি দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও সদস্যবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জয়পাড়া থানার মোড় এলাকার বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নববাংলা পত্রিকার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন অন্তরের সঞ্চালনায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী এবং ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

কমিটির উপদেষ্টা মণ্ডলির সদস্যবৃন্দরা হলেন- আব্দুল মালেক খান, অ্যাড. ইউনুস আলী রানা, মাহাবুবুর রহমান টিপু, আতাউর রহমান সানী, মো. ইসমাইল হোসেন।

কমিটিতে স্থান পাওয়া সদস্যবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান সুমন সহ-সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ মো. আমিনুর রহমান, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক অ্যাড. খুবায়ের হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সুইটি আক্তার, কার্যকরী সদস্য আ. শাহীন।

পরিচিতি সভায় কমিটির সদস্যবৃন্দ মানবাধিকার প্রতিষ্ঠা ও সামাজিক শান্তি বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *