টঙ্গিবাড়ীতে পূজা মন্ডব পরির্দশন করলেন পুলিশ সুপার – প্রতিটি মন্দিরে আইন শৃঙ্খলা বাহিনী সব সময় থাকবে

টঙ্গিবাড়ী খেকে ফিরুজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাপুর পালবাড়ী, সোনারং দাসপাড়া ও টঙ্গিবাড়ী শিব মন্দির শারদীয় দূর্গা পূজা মন্ডব রবিবার বিকালে পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার সামসুদ্দিন আলম সরকার।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: ফিরুজ আলম, সহকারী পুলিশ সুপার সার্কেল ( সিরাজদিখান) , টঙ্গিবাড়ী থানা ওসি সাইফুল আলম, টঙ্গিবাড়ী থানা সেকেন্ড অফিসার  মো. রবিউল ইসলাম,  টঙ্গিবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কেশব ঘোষ, সাধারণ সম্পাদক প্রভাষক পরিতোষ ঘোষ বাবু, টঙ্গিবাড়ী কেন্দ্রিয় পূজা মন্ডবের সভাপতি বিশ্বনাথ ঘোষ, টঙ্গিবাড়ী উপজেলা যুবদল নেতা মো: নূরুল হক মিন্টু ।
এ সময় পুলিশ সুপার সামসুদ্দিন আলম সরকার বলেন, সনাতন ধর্মাবলম্বী সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পুজা, এবছর প্রতিটি মন্দিরে আইন শৃঙ্খলা বাহিনী দেওয়া হয়েছে, যাতে কোন অপ্রিতিকর ঘটনা না হয়। আমাদের সব সময সুদৃষ্টি থাকবে প্রতিটি মন্দির সবাই যেন সমান ভাবে দূর্গা পূজা উৎসব পালন করিতে পারে । আমরা প্রতিটি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে একদিকবার মতবিনিময় সভা করেছি । আমি আশা করি কোন ধরনের আইন শৃঙ্খলা অবনতি হবে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *