দোহারে পদ্মা সরকারি কলেজে সম্মান শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে পদ্মা সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্মাতক (সম্মান) ও স্নাতক (পাস) শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পদ্মা সরকারি কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় পদ্মা সরকারি কলেজের নবাগত শিক্ষার্থীদের প্রত্যেককে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।

উপাধ্যক্ষ মো: জালাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, কলেজে ছাত্রদের সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে, আমার মেয়েরা লেখাপড়ায় ভালো করছে, আমি আমার মেয়েদের সাধুবাদ জানাই। তিনি জানান আগামী নির্বাচনী পরীক্ষায় কেউ পাস না করলে তাকে বোর্ড পরীক্ষায় সুযোগ দেয়া হবে না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো: কাজী জিল্লুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান। প্রভাষক মো: সেলিম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবাগত শিক্ষার্থীদের ব্যাচ কো-অর্ডিনেটর প্রভাষক আলমগীর হোসেন, ইদ্রিস আলী, এরশাদুল হক, পদ্মা সরকারি কলেজের অন্যান্য শিক্ষকমন্ডলী, সকল নবাগত শিক্ষার্থীবৃন্দ। শৃঙ্খলায় ছিলো পদ্মা সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপ, বিএনসিসি সদস্যবৃন্দ। শিল্পী রাকিব হাসান আশিকের উপস্থাপনা ও সমন্বয়ে জমাকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওরিয়েন্টেশন অনুষ্ঠান টি সমাপ্ত হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *