নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার কাঠালীঘাটা এলাকার বেশ কিছু যুবকদের প্রচেষ্টায় দোহারের বিভিন্নস্থানে পাঁচ শত পথচারী, দিনমজুর , ইজিবাইক ও রিক্সা চালকদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে কাঠালীঘাটা এলাকার পারভেজ খান, অ্যাডভোকেট সজিব ও জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত’র উদ্যোগে ও আরো বেশকিছু যুবকদের অর্থায়নে জয়পাড়া, লটাখোলা, পালামগঞ্জ ও বান্দুরা বাজারে নিজ হাতে ইফতার বিতরণ করা হয়। যুবকদের প্রচেষ্টায় এমন উদ্যোগে খুশি সাধারণ পথচারীরা।

ইফতার বিতরণ শেষে পারভেজ খান নববাংলাকে জানান, করোনা পরিস্থিতিতে অনেকে অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করেছে। কিন্তু আমরা এর পাশাপাশি কাঠালীঘাটা এলাকার কিছু যুবক একত্রিত হয়ে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলাম। আমরা চাই প্রত্যেকটি এলাকায় সামর্থ্য অনুযায়ী সবাইকে এমন উদ্যোগ গ্রহণ করা উচিৎ।
