স্টাফ রিপোর্টার : করোনা সংকটে খাদ্য সহায়তা নিয়ে অসহায় দোহারবাসীর পাশে দাঁড়ানোর ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে ‘টিম দোহার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের সদস্যদের অর্থায়ন ছাড়াও সমাজের কিছু মানুষের মানবিক সহায়তায় খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করছে সংগঠনের সদস্যরা। গত শনিবার সকালে লটাখোলা নতুন বাজার চাঁনমিয়া তালুকদার মার্কেট থেকে বিভিন্ন শ্রেণি পেশার সংকটে থাকা মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে সংগঠনের এ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।
এসময় উপস্থিত ছিলেন আক্তারুজ্জামান সোহেল, ব্যাংকার মো. কবির হোসেন, আতিকুর রহমান সুয়েম, রফিক তালুকার, আজিজুল হক বোরহান. শেখ রাসেল, আব্দুল করিম, হাবিবুর রহমান ঠান্ডু, সুমন মৃধা, মাসুম নোয়াব, সুমন হালদার, আরিফ, হাসিব আসাদসহ আরও অনেকে। টিম দোহারের সদস্যরা জানান, খাদ্য সহায়তার এ কার্যক্রম চলমান থাকবে।
