নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে দোহারের দুস্থ পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন হুমায়ুন ফাউন্ডেশন। শনিবার (১৬ মে) সকালে উপজেলার ইকরাশি এলাকায় দ্বিতীয় ধাপে দুস্থ মানুষের মাঝে খাদ্য উপকরণ বিতরণ করেছেন হুমায়ুন ফাউন্ডেশনের কর্নধার হুমায়ুন খান ও তার ছেলে ইয়াসির হুমায়ুন খান।
নিজ বাড়ি থেকে সহায়তা প্রদানের পাশাপাশি দোহারের আরও বেশ কয়েকটি ইউনিয়ণে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা সুরুজ আলম সুরুজ, দেওয়ান সুজনসহ আরও অনেকে।
হুমায়ুন খান জানান, সব সময় যে কোনো দুর্যোগময় পরিস্থিতিতে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সংকটময় পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকবেন বলে জানান তিনি।
