নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার নূরুল্লাপুর পাক দরবার শরীফের গদিনশীন ফকির শাহ্ মনিরুল ইসলাম চিশতি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (০১ জুলাই) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গত কয়েকদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালটির আইসিইউ-তে স্থানান্তর করা হয়।বৃহস্পতিবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।
শুক্রবার (০২ জুলাই) উপজেলার নুরুল্লাহপুরের নিজ বাড়িতে জানাজা শেষে ফকির শাহ্ মনিরুল ইসলামকে দাফন করা হবে।
