দোহারে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাঁদে

ইমরান খান রাজ : ঢাকা জেলার দোহার উপজেলার নারিশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাঁদে পড়ে যায়। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে নারিশা গার্লস স্কুল রোড সংলগ্ন ঢাকা ফার্মেসীর সামনে এই ঘটনা ঘটে।

ঢাকা মেট্রো – ট ২২-৭৯৩১ নাম্বারের আইচার ট্রাকের ড্রাইভার বলেন, ট্রাকে সিমেন্ট লোড করে সেগুলো ডেলিভারি দিতে যাচ্ছিলাম, হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায় আমার ট্রাক। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *