দোহারে শীতার্তদের মাঝে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এর পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগ। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে মুকসুদপুর ইউনিয়নের দুবলী বাজারে ১ হাজার দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পলিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মো. আলমগীর হোসেন বলেন, সালমান এফ রহমান আওয়ামীলীগের অঙ্গসংগঠনের সকল কর্মীদের নিয়ে শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছেন। আমরা গর্বিত এমন একজন নেতা দোহারে পেয়েছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবীর জেনারেল হাসপাতালের মালিক ইফতেখার হোসেন হৃদয়, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, উপজেলা আওয়ামীলীগের সদস্য বাশার মৃধা, মুকসুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা রুবেল, নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু খান, ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক উদয় হুসাইন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ, সাধারন সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব-উর রহমান শিকদারসহ ছাত্রলীগের অন্যন্য নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *